করোনায় চীনের গেমের বাজার রমরমা

১৪ মার্চ, ২০২১ ১৩:৫৯  
করোনা মহামারী চীনের অর্থনৈতিকখাতে বিরূপ প্রভাব তৈরি করলেও গেমস ইন্ডাস্ট্রিতে তেমন একটি প্রভাব বিস্তার করতে পারেনি। একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, চীনে করোনাকালেও ফেব্রুয়ারি মাসে গেমস ইন্ডাস্ট্রিতে প্রবৃদ্ধি ছিল উঠতির দিকে। গবেষণা সংস্থা সিএনজি জানিয়েছে, ফেব্রুয়ারিতে চীনের মোবাইল গেমের বাজার ১২.২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই খাত থেকে আয় ছিল প্রায় ৩.২৬ বিলিয়ন মার্কিন ডলার, যা চলতি বছরের জানুয়ারি মাস থেকে ৬.০৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রকাশিত প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত বছর থেকেই চীনের মোবাইল গেমের বাজার দ্রুত বৃদ্ধি পেতে শুরু করেছে। ২০২০ সালে মোবাইল গেমের বাজার থেকে আয় ছিল ২০৯.৬৮ বিলিয়ন ইউয়ান যা এক বছরে বেড়েছে ৩২.৬১ শতাংশ।